বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে ফেইসবুক আইডি পুনরুদ্ধারের কথা বলে এক ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে একজনকে হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: সুমিত সাখাওয়াত (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হুজরাপুরের মৃত ইশাহাক আলীর ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার বাসিন্দা।

ঘটনার সূত্রে জানা যায়, ২০২৪ সালে ভুক্তভোগী তার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে মনে করে পূর্ব পরিচিত সুমিত সাখাওয়াতের সহায়তা চান। সুমিত পরে দেখবেন বলে মোবাইল ফোন রেখে দিতে বলে। তিনি বিশ্বাস করে মোবাইল ফোনটি দিয়ে দেন।

পরবর্তীতে সুমিত মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত ও পারিবারিক ছবিসহ ভিডিও নামিয়ে নেয় এবং ফেইসবুক আইডি পুনরুদ্ধার হয়েছে বলে মোবাইল ফোনটি ফেরত দেন। কিছুদিন পর আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী বিকাশ ও নগদ মিলিয়ে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।

সর্বশেষ গত ১১ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল সাড়ে ১০টার দিকে আরও ৮০ হাজার টাকা দাবি করে হুমকি দেয়। ভুক্তভোগী বিষয়টি ১৩ এপ্রিল দুপুরে রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে মৌখিকভাবে জানান।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবতীতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল ১৩ এপ্রিল রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার অলকার মোড়ে টাকা লেনদেনের সময় আসামি মো: সুমিত সাখাওয়াতকে হাতেনাতে আটক করে। এসময় আসামির কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তার ল্যাপটপে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে। এরপর ডিবি পুলিশ আসামির নওদাপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…