শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে তালাবদ্ধ ঘর থেকে রুহুল আমিন কবির (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া কবির ওই মহল্লার বদরুজ্জামানের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, গত মঙ্গলবার থেকে নিখোঁজ হন কবির। বুধবার দুপুরে কবিরের তালাবদ্ধ বাড়ির ভেতর একজনের মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ, সিআইডি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙ্গে বাড়ির ভেতরে ডাইনিংয়ে পড়ে থাকা অবস্থায় কবিরের মরদেহ উদ্ধার করে।

এসময় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যরা প্রয়োজনীয় আলমত সংগ্রহ করে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…