শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনারমোড় এবং সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর পাওয়েল মোড়ে এ দুর্ঘটনা ২টি ঘটে।

প্রথম ঘটনায়, সোনারমোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। রামেকে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তার মৃত্যু হয়। নিহত ইসমাইল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের মো. আলফাজ উদ্দিনের ছেলে।

দ্বিতীয় দুর্ঘটনায়, বিকেল সাড়ে ৫ টার দিকে ধিনগর পাওয়েল মোড়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে সাবিকুন নাহার (২০) নামের এক তরুণী ঘটনাস্থলেই মারা যান। তিনি শহরের বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় গাড়িচালক ফাহিম (২৬) গুরুতর আহত হন। তিনি ইসলামপুর মহল্লার জাফরের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকেও রামেকে স্থানান্তর করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। পৃথক দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…