শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, আহত ৫


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপে অন্তত চারটি ককটেল বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শহরের হুজরাপুর এলাকার কার্তিক চৌধুরীর ছেল বিদ্যুৎ চৌধুরী, বগুড়ার সূত্রাপুর এলাকার বাসিন্দা, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী মো. রনি মিয়াসহ আরও তিনজন।

স্থানীয়রা জানান, নিমতলা-মেথরপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…