সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ মো. ইউসুফ আলী (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার যুবক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামের মো. আব্দুল বাসিরের ছেলে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের মরা নদী ও পদ্মার মুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে র‌্যাব জানায়।


শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এসময় র‌্যাবের দলটি পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে পদ্মার মুখ এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চালককে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে আড়াই কেজি হেরোইন পাওয়া যায়। এই আড়াই কেজি হেরোইন, একটি মোটর সাইকেলসহ মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…