সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বাবার সম্পত্তি লিখে নেয় ছেলেরা, লাশ দাফনে বাধা স্ত্রী ও মেয়েদের


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে ঘটল হৃদয়বিদারক এক ঘটনা। বাবার মৃত্যুতে যেখানে পুরো পরিবার একত্র হয়ে শেষ বিদায় জানানোর কথা, সেখানে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে স্ত্রী ও মেয়েরা আটকে দিলেন মৃত স্বামীর লাশ দাফন।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মারা যান গ্রামের প্রবীণ ব্যক্তি মাজেদ বিশ্বাস। কিন্তু মৃত্যুর পরও শান্তি মিলল না তার নিথর দেহের। নিজেরই মেয়ে ও স্ত্রী, সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বাবার লাশ দাফনে বাধা দেন। কান্নায় ভেঙে পড়েন মেয়েরা, মুখ ভার করে দাঁড়িয়ে থাকেন এলাকাবাসী।

জানা গেছে, মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ২০ বছর আগে তিনি বিয়ে করেন হানফু খাতুনকে। সংসার জীবনে ভালোই চলছিল দিন। তবে প্রায় ১০ বছর আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন মাজেদ। এই দুর্বলতার সময়েই তার দুই ছেলে—পুলিশ সদস্য আব্দুল জাব্বার ও লতিফুর রহমান—বাবার সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেন। চিকিৎসার আশ্বাসে বাবাকে বাড়ি থেকে নিয়ে যান তারা। কিন্তু সেই চিকিৎসা আর জীবনের আলোর মুখ দেখাতে পারেনি। গতকাল রাতে যখন বাবার নিথর দেহ গ্রামে ফিরিয়ে আনা হলো, তখনই বাধে বিপত্তি। স্ত্রী হানফু খাতুন ও মেয়েরা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে জানিয়ে দেন—এই সম্পত্তি নিয়ে অন্যায় হওয়ায় তারা লাশ দাফনে অনুমতি দেবেন না। গ্রামের মানুষও বিষয়টির গুরুত্ব বুঝে পাশে দাঁড়ায়।

আজ সোমবার দুপুর পর্যন্ত কাফনে মোড়ানো অবস্থায় পড়ে ছিল মাজেদ বিশ্বাসের লাশ। তাকে ঘিরে কান্নার রোল ওঠে। মানুষজন বুকে হাত রেখে সালিশে বসে সমাধানের পথ খোঁজেন। কিন্তু দুপুর একটা পর্যন্তও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। মৃত মাজেদ বিশ্বাস যেন জীবনের শেষ অধ্যায়েও বিচার পাওয়ার অপেক্ষায় পড়ে আছেন। গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে এক অসমাপ্ত বিদায়ের বিষাদে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…