শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে ট্রেন থেকে পড়ে ধান কাটা শ্রমিকের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, বুধবার সকাল ১০টার দিকে তাঁরা খবর পান রাজশাহী নগরের দড়িখড়বোনা রেলক্রসিং-সংলগ্ন এলাকায় একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, হাবিবুর রহমানসহ তাঁর এলাকার কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে তাঁরা মহানন্দা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন। অন্য শ্রমিকেরা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে ফিরলেও হাবিবুর ফেরেননি। তাঁর লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেন থেকে পড়ে মারা গেছেন। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশের তদন্তও চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ১১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…