শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে" এই স্লোগানে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

র‍্যালীতে অংশগ্রহণ করেন, ট্রাক ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, স্বর্ণশ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকরা। র‍্যালি শেষে জেলা প্রশাসন এবং কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. আব্দস সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন, কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, ট্রাক ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, নবাব অটো রাইস মিলের মালিক আকবর হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজসহ অন্যান্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ১১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…