সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মানবতার ফেরিওয়ালা গোমস্তাপুর ইউএনও নিশাত আনজুম অনন্যার বদলির আদেশে এলাকায় হতাশার সৃষ্টি


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাঞ্চনতলা গ্রামের সুমা খাতুন গত ১৬ এপ্রিল ২০২৫ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যমজ তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আমেনা, মোমেনা ও ছেলে মোমিন। বাবা মামুন আলী দিনমজুর। যার প্রতিটি দিন কাটে রোজগার আয়ের আশায়। মা সুমা খাতুন একজন গৃহিণী। অভাব অনটনের মাঝে যময তিনটি সন্তানের জন্ম নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছিল মামুন-আসমা দম্পতির।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মানবতার ফেরিওয়ালা নিশাত আনজুম অনন্যা অবহিত হলে চুপ করে না বসে থেকে রবিবার (৪ মে) দুপুর দুইটার দিকে তিনি দরিদ্র পরিবারের সেই ছোট্ট ঘরে বাচ্চাগুলোকে দেখার জন্য বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে ছুটে যান এবং কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে। আদর করেন মায়ের মত। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ওই দম্পতিকে বেশ কিছু কোটার দুধ, ফিডার, বাচ্চাদের পোশাক ও তোয়ালে দিয়ে আসেন। একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও মাতৃ সুলভ আচরণ দেখে এলাকার জনসাধারণের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চেতনার আলো জ্বালানো ইউএনও এ যেন প্রকৃত অর্থে মানবতার ফেরিওয়ালা। ইতিমধ্যে এমন মানবিক ইউএনও নিশাত আনজুম অনন্যার বদলির আদেশে এলাকায় জনসাধারণের মাঝে বেশ হতাশার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমজ শিশুগুলিকে সহযোগিতা করা হয়েছে। বাবা দিনমজুর। অর্থনৈতিক অনটনের কারণে আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। বাচ্চাগুলিকে দেখভাল করার জন্য স্থানীয় স্বাস্থ্য কর্মীকে খোঁজখবর নেয়ার কথা বলা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…