শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৫


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

০৬ মে (২০২৫) মঙ্গলবার রাত সাড়ে ১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণ আসামী বারোঘরিয়া বাদুরতলা গ্রামের মোঃ রবিউল ইসলাম ছেলে মোঃ সাকিব আলী (২৪)।

গ্রেফতারকৃত আসামী ভিকটিম মোছাঃ সালমা খাতুন (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলাকালে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং উক্ত ছবি আসামী তার মোবাইলে ধারণ করে রাখে। আসামীর সাথে ভিকিটিমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হলে ভিকটিম আসামীকে বিয়ের প্রস্তাব দিলে আসামী ভিকটিমের সাথে নানা টালবাহনা শুরু করে। একপর্যায়ে ভিকটিম আসামীকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আসামী তার মোবাইলে ধারণকৃত নগ্নছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ০৬ মে ২০২৫ ইং তারিখ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…