শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশী নাগরিক আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

গতকাল শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবির-৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালী খলিফাপাড়ার মো. আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ উল্লাহ (৪২), নাটোরের সিংড়ার মো. হান্নান শেখের ছেলে মো. রংবাজ সরদার (২৩), মৃত মনতাজ আলির ছেলে মো. সাবজিল ইসলাম (৫২), মৃত বোরকান শেখের ছেলে মো. আশরাফ শেখ (৬০), মোহাম্মদ নূর হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. দশনুর সরদারের ছেলে মো. রবিউল সরদার (২১), মো. সিদ্দিক শেখের ছেলে মো. বাহাদুর শেখ (৪২), মো. ওয়াসিম শেখের ছেলে মো. নাদিম শেখ (২৩), মো. বাবুল শেখের ছেলে মো. রাজিম শেখ (২২), আদেশ আলীর ছেলে মো. আরবাজ সরদার (২২)।

বিজিবি ও পুলিশ জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ বকচর বিওপির নায়েক সুজিত কুমারের নেতৃত্বে একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জের বকচর গ্রামে টহল দিচ্ছিলো। এ সময় সীমান্ত পিলার ৩৪/৩-এস এর কাছ দিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিককে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় টহলদল ধাওয়া করে তাদেরকে আটক করে।

আটক ব্যক্তিরা ৩ মাস আগে অবৈধভাবে ভারতের চেন্নাই শহরে প্রবেশ করেছিল বলে জানায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, ‘আটকরা দিনাজপুরসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যায়। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কারণে আমরা সীমান্তে নজর বৃদ্ধি করি। বিকেলে ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের সদর থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…