শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ, বাড়ি থেকে কেনা গরু নিয়ে গেল বিজিবি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত তিন দিন আগে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি হাট থেকে ২ লাখ ৬১ হাজার টাকা দিয়ে দুইটি গরু কেনেন। ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ বলে তিন দিন পর সেই গরু নিয়ে গেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এমন অভিযোগ- উপজেলার শেখটোলা গ্রামের মৃত নাজিম শেখের ছেলে তরিকুল ইসলামের। তিনি অভিযোগ করে বলেন, গত শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শেখটোলা গ্রামের তরিকুল ইসলামের বাড়ি থেকে গরু দুটি নিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির একটি দল।

তিনি আরও জানান, গত মঙ্গলবার (৬ মে) উপজেলার তর্ত্তীপুর পশু হাট থেকে ২ লাখ ৬১ হাজার টাকায় গরু দুটি কেনেন তরিকুল ইসলাম। এরমধ্যে একটি গরুর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা ও আরেকটির দাম ১ লাখ ২৬ হাজার টাকা। তারা ৩ জন ব্যবসা করার উদ্দেশে গরুগুলো কিনেছিলেন। তরিকুল ছাড়া বাকি দুইজন হলেন- মাসুদ রানা ও মিলন আলী। তবে গরুগুলো কেনার পর তরিকুল ইসলামের বাড়িতে ছিল।


ক্ষুদ্র ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ‌‘আমরা তিনজন গরু দুটি হাটে শিবগঞ্জ উপজেলার উজিরপুরের তোজাম্মেলের কাছ থেকে কিনেছিলাম। সীমান্তবর্তী এলাকার নিয়ম অনুযায়ী, গরু কেনার পর মঙ্গলবার পশু বিক্রয়ের ছাড়পত্র করা হয় উজিরপুর ইউনিয়ন পরিষদ থেকে। এমনকি ছাড়পত্রে সাক্ষর করেন উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব।’

তিনি আরও বলেন, ‘অনেক কষ্টে টাকা ম্যানেজ করে তিন জন মিলে কিছু লাভের আশায় গরু দুটি সকল নিয়ম মেনে কিনেছিলাম। গরুগুলো বাসায় এনে লালন-পালন করছিলাম। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর বিজিবি সদস্যরা বাসায় এসে নিয়ে যান। এ সময় হাটের ছাড়পত্র ও ইউনিয়ন পরিষদের ছাড়পত্র দেখালেও তারা কোনো কথা শোনেননি। আমরা পথে বসে গেছি। এর সুষ্ঠ তদন্ত ও ক্ষতিপূরণ চাই আমরা।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি গরু আটকের বিষয়ে বিওপিতে কথা বলার পরামর্শ দেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…