শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

র‌্যাবের অভিযানে মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপর ইউনিয়নের র‌্যাবের অভিযানে মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

১৯ মে ২০২৫ সোমবার বিকেল ৫.৩০ মিনিটে সুন্দরপর ইউনিয়নের অর্ন্তগত মোল্লামোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। মোঃ আজিজুল ইসলাম (৪০), পারকালিনগর মিলের পাড় গ্রামের মোঃ আবু বাক্কারের ছেলে।

উল্লেখ্য, আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। গত ২০২২ ইং সনে মাদক সরবরাহের অভিযোগে মাদক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হাতেনাতে ধৃত হয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়। বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৮ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীর নামে আরোও তিনটি গ্রেফতারী ওয়ারেন্ট ইস্যু রয়েছে।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…