রবিবার, ৮ই ভাদ্র ১৪৩৩, ২৩শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ব্যতিক্রমী সহায়তায় এগিয়ে এলো ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

শনিবার (৩১ মে) সকাল থেকে জেলার অন্যতম বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজ ও নবাবগঞ্জ মহিলা সরকারি কলেজে স্থাপন করা হয়েছে ছাত্রশিবিরের দুইটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার একটি হেল্প ডেক্স। এতে পরীক্ষার্থীদের তথ্য সহায়তা, পানি সরবরাহ, মোবাইল মানিব্যাগ রাখার ব্যবস্থা, প্রয়োজনীয় মেডিসিন বিতরন ও মানসিক উৎসাহ জোগাতে কাজ করছেন সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার হেল্প ডেক্স স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব। এছাড়া উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকেও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হেল্প ডেক্সে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নেন।

এই উদ্যোগটি ভর্তি পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তরুণ প্রজন্মের মাঝে স্বেচ্ছাসেবামূলক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে এ কার্যক্রমকে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…