সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫।

রোববার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।

শিবগঞ্জের ভেটেরিনারি সার্জন ডাঃ আবু ফেরদৌসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সিভিল সার্জন মোঃ এ কে এম সাহাব উদ্দিন, জেলা মৎস অফিসার মোঃ মাহবুবুর ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ কবীর উদ্দীন আহমেদ এবং খামারিদের মধ্যে বক্তব্য দেন জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মুনজের আলম মানিক।

বক্তারা বলেন, দুধ মানুষের পুষ্টির অন্যতম উৎস। গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ ও দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজকরা জানান, সুস্থ প্রজন্ম গঠনে দৈনিক দুধপান অভ্যাসে পরিণত করতে হবে, আর এ লক্ষ্যেই সচেতনতামূলক এ আয়োজন করা হয়েছে।দুগ্ধপানকে উৎসাহিত করতে এমন আয়োজন প্রতি বছর জেলা পর্যায়ে হওয়া দরকার বলে মনে করেন খামারিরা।

পরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…