সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন শাহনেওয়াজ সভাপতি জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে শাহনেওয়াজ সভাপতি জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার প্রেসক্লাব ভবন মিলনায়তে কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি হোসেন শাহনেওয়াজ সভাপতি, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক এবং সহ-সম্পাদক পদে দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে ৭১ টেলিভিশন ও দৈনিক সমকালের প্রতিনিধি একেএস রোকন ও কোষাধক্ষ্য পদে সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলম নির্বাচিত হন।

সকাল ১১টার দিকে সারাধণ সভার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণের উৎবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনার দ্বায়িত্বে ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ ও সাপ্তাহিক সোনাসমজিদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জোনাব আলী।

নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৫-২০২৭ দুই বছর দ্বায়িত্ব পালন করবেন। নব নির্বাচিত কমিটি প্রেসক্লাবের সকল সদস্যসহ জেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধি লক্ষ্যে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে বর্তমান সাধারণ সম্পাদক ও সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলাম নির্বাচন চলাকালীন সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সাংবাদিক জাফরুল আলমের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…