শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল ‘আলোকিত গৌড়ের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় ও বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল আলোকিত গৌড়ের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকাল ৫টায় আলোকিত গৌড়ের অফিস কক্ষে আলোচনা সভা ও কেক কর্তনের পর বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আলোকিত গৌড়ের সম্পাদক মোহা. আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং প্রকাশক নূরে আলম সিদ্দিকী (আসাদ) এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.মোহা.ইসাহাক আলী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হান, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, আল নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ গোলাম রাব্বানী, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: রফিকুল আলম, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামশেদ আলম, দেশ টিভির জেলা প্রতিনিধি তারেক রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি জহরুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, খবরের কাগজের জেলা প্রতিনিধি আসাদুল্লাহ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসিক আলী, সিএন বাংলার সম্পাদক মেসবাউল হক, চাঁপাই এক্সপ্রেস নিউজের সম্পাদক আকতারুজ্জামান ঈশা, আলোড়ন টিভির সম্পাদক মো: জসিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা আহবায়ক আব্দুর রাহিম সহ রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আলোকিত গৌড়ের সকল পর্যায়ের প্রতিনিধিগণ।

অতিথিগণ আলোকিত গৌড়ের উত্তরোত্তর উন্নতি কামনা করেন ও শুভেচ্ছা জানান। আলোকিত গৌড়ের তরুণ সাংবাদিকদের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…