সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিট সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“তুচ্ছ নয় রক্ত দান-বাঁচাতে পারে একটি প্রাণ” এ শ্লোগানে ও ‘মানবতার সেবায় আমরা’ এই প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিট স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন, ডোনারদের মিলনমেলা, বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চ্যারিটি ব্লাড ইউনিট স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওয়ালিদ হাসান মাইনুল এর সভাপতিত্বে ও সদস্য মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আব্দুস সামাদ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ জামশেদ আলী,মোঃ মনিরুল ইসলাম মনির, মোঃ আব্দুল গনি ফিটু, মোঃ নাহিদুজ্জামান, মোঃ নাজিম উদ্দিন বুলবুল, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যগণ।

উল্লেখ্য, শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে কেককাটা হয়। পরে সদস্য, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর হাতে ফলজবৃক্ষ তুলে দেন অতিথিবৃন্দ এবং চ্যারিটি ব্লাড ইউনিট পরিবারের এর পক্ষ থেকে অতিথিদের বই ও ফলজবৃক্ষ উপহার দেন সংগঠনের সভাপতি সহ অন্য সদস্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…