মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ জুন)বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

"দুর্নীতি বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা" এই বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করেন আতিকুল ইসলাম আজম সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মূন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা এ্যাকাডেমিক সুপার ভাইজার আসমা খাতুনবিচারক মন্ডুলী হিসেবে উপস্থিতি ছিলেন, সহকারি অধ্যাপক, সাদিকুল ইসলাম, আব্দর রাকিব, নূরজ্জামান বাবু মডারেটর এর দায়িত্বে ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক সারোয়ার জাহান সুমন, আরও উপস্থিতি ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক রাসেল আলী,গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডা: আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম প্রমূখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…