মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মহিলা লীগ নেত্রী আটক


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে মহিলালীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। আটক রাজিয়া সুলতানা সম্পা জেলা মহিলা লীগের সদস্য। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শিয়ালা কলোনী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মে থেকে ২২ জুন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে চেম্বার অফ কর্মাস কর্তৃক আয়োজিত বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এতে বাচ্চাদের খেলনা বিক্রির জন্য স্টল বরাদ্দ নেয় মহিলা লীগ নেত্রী রাজিয়া সুলতানা সম্পা এবং কোন এক সময় সেই স্টলেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। এবং তিনি পরবর্তীতে তা ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম বলেন, বাণিজ্য মেলায় প্রবেশের জন্য টিকিট আর কিছু গেস্টের জন্য পাস এর ব্যবস্থা ছিলো। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কাউকেই আমরা পাশ দিইনি। আর বাণিজ্য মেলার স্টল বরাদ্দের দায়িত্বে ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তাই কাকে কীভাবে স্টল বরাদ্দ দিয়েছে সেটা তারাই বলতে পারবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মহিলা লীগ নেত্রীকে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে। উর্ধ্বতন কর্তপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…