মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

র‌্যাবের বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হায়াত মোড় থেকে ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত পলাতক ০১ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৫ জুন বুধবার রাত সাড়ে ৮টার সময় হায়াত মোড় এলাকা থেকে ১ বছর ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত মোঃ তাজেল (৩৭) কে গ্রেফতার করে র‌্যাব। মোঃ তাজেল সুন্দরপুর গ্রামের মোঃ জোহাক আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০২০ সালে নওগাঁ জেলার পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলার রুজু হওয়ার পর থেকে আসামী তাজেল পলাতক থাকে। পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালত সাজা প্রদান করে তার নামে সাজা ওয়ারেন্ট ইস্যু করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-১ এর আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…