মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


গোমস্তাপুর প্রতিনিধি

রহনপুরে এনজিবি ও শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ জুন) বিকেলে রহনপুর এবি স্কুল মাঠে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) প্রেস ক্রিকেট একাদশ আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ রহনপুর আহমদী বেগম (এ,বি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এই খেলায় নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) বনাম শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেন। ১২ ওভারে এই খেলায় নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) টসে জিতে খেলা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতে আমীর মনিরুজ্জামান ডাবলু।

সভাপতিত্ব করেন সাংবাদিক আজিজুল হক। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক জামিল হোসেন।

প্রীতি ক্রিকেট খেলায় ২৬ রানে শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ হারিয়ে জয়লাভ করেন নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) দল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…