সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ভ্যানচালক রাজুকে গলাকেটে হত্যার মূল আসামি সহ ৩ জন আটক


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যানচালক রাজু আহমেদকে গলাকেটে হত্যার পর অটো চার্জারভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল হত্যাকারী খাদেমুল ইসলাম মধুসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া চার্জারভ্যানসহ ৩টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ জুন) মধুকে নিলফামারী থেকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

প্রেসব্রিফিংয়ে তিনি জানান, গত ২২ জুন রবিবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা চাঁনপুকুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে ভ্যানচালক রাজু আহমেদকে নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার তরিকুল ইসলামের ছেলে খাদেমুল ইসলাম মধু অতিরিক্ত মদ পান করালে সে অজ্ঞান হয়ে পড়ে। মাদকাসক্ত মধুর বাড়ি নিলফামারী হলেও সে নাচোলে বিয়ে করে সেখানে বসবাস করে আসছিল। এসময় মুধু রাজুকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যার পর তার অটোচার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় এবং সেটি ১৪ হাজার টাকার বিক্রি করে নিলফামারী পালিয়ে যায়। পরে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি ও নাচোল থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার মূল হত্যাকারী মধুকে নিলফামারী থেকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত ভ্যান কেনার অভিযোগে নাচোল উপজেলার ফতেপুর মসজিদপাড়া গ্রামের মেকার আমানত আলী ও তার ছেলে আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোচার্জার ভ্যানসহ আরও ২টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাবা-ছেলে চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…