সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আতাহার যুগী ডাইং এ " আমরা দুরন্ত, হতে চাই মুক্ত, আমরা আনব, নতুন দিগন্ত " এই প্রতিবাদী ও প্রেরণাদায়ী স্লোগান কে সামনে রেখে আজ পালিত হল ১৭০ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস। দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাঝি এবং পরগনা পরিষদের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার জনাব কাঞ্চন কুমার দাস, আরো উপস্থিত ছিলেন স্থানীয় সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ, তরুণ - তরুণী, নারী, শিশু ও প্রবীণরা।

আলোচনা সভায় বক্তারা বলেন ১৮৫৫ সালের এই দিনে সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর নেতৃত্বে সাঁওতালেরা যে বিদ্রেহ শুরু করেছিল তা কেবল সংগ্রাম নয়, ছিল একটি জাতির মর্যাদা রক্ষার লড়াই। আজও সেই চেতনা আমাদের উজ্জীবিত করে।

আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে সাঁওতাল জনগোষ্ঠীর গৌরব উজ্জ্বল ইতিহাস, তাদের সংগ্রামী ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। অনুষ্ঠানে স্থানীয় শিশু কিশোররা পরিবেশন করে ঐতিহ্যবাহী সাঁওতালি গান ও নৃত্য। এতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

অনুষ্ঠানের সহযোগিতা করেন এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যারা দীর্ঘদিন ধরে আদিবাসী ভাষা, সংস্কৃতি ও শিক্ষা উন্নয়নে কাজ করে আসছে। অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলেই অঙ্গীকার করেন সাঁওতাল জনগোষ্ঠীর মর্যাদা ভাষা ও সংস্কৃতি রক্ষায় সবাই একসাথে কাজ করে যাবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…