সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবতে এলাকাবাসীর মানববন্ধন!

ভোলাহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হয়রানী, নির্যাতনের প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধনের একাংশের ছবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান(মহেলা) ও বিএনপি নেত্রী, চাঁপাইনবাবাগঞ্জ জেলা মহিলাদলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী, নির্যাতন ও ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করে।

৩০ জুন ২০২৫ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সন্ন্যাসীতলায় অবস্থিত ভোলাহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তাগণ বলেন, উপজেলার সদর ইউনিয়নের চরধরমপুর গ্রামে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে স্ত্রী স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেয়ায় উস্কানীদাতা বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনকে গত শনিবার উপজেলার ছাইতনতলা হতে রাত প্রায় সাড়ে ৮সার দিকে গ্রেফতার করে। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে শারীরিক নির্যাতন, হয়রানী ও ষড়যন্ত্রমূলক ভাবে জেল-হাজতে আটকিয়ে রাখে। পরেরদিন সোমবার স্থানীয় সাধারণ জনগণ তাদের প্রিয় নেত্রীর এহেন দশায় পুলিশের হয়রানী ও নির্যাতনের বিরুদ্ধে উপজেলার সচেতনমহল, সাধারণ মানুষ পুলিশের এ ধরণের মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির জোর দাবী জানানো হয়।

উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খিজির হায়াত মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, বিএনপির মহিলানেত্রী মোসাঃ বিউটি বেগম পপি, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, জেলা ক্রীড়া সংসদের সহঃ সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান কোকো, ছাত্রদল নেতা মোঃ আজিম, বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, মোঃ রওশন আলীসহ উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…