রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

ছবি: জাতীয় আইনগত সহায়তা দিবসের কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক

"স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ' বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (২৮ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

তার আগে র‍্যালি, দেয়ালিকা প্রদর্শন ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. আদীব আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বিচারক নরেশ চন্দ্র সরকার।

আলোচনা সভায় বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, স্থানীয় সরকার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম পিপিএম সেবা), সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সোলায়মান বিশু প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার শরিফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক হুমায়ন কবীর সহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার রুখসানা খানম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…