রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দলের ৭৭ নেতাকর্মী কারামুক্ত

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতটি মামলায় কারাবরণ করে একদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের ৭৭ জন নেতাকর্মী।

বুধবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি জেলার আবিদ আহমেদ।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এ সময় দলের নেতাকর্মীরা জেলগেটে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে সাতটি মামলায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার আবিদ আহমেদ বলেন, নাশকতার মামলায় এখন পর্যন্ত ৭৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে। আজকে আরও ৩০ জনকে মুক্তি দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে আমাদের বিরুদ্ধে কয়েকটি গায়েবি মামলা দিয়েছিল পুলিশ। শেখ হাসিনার পতনের পর গতকাল ৬ আগস্ট বিকেলে তারা কারামুক্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর বলেন, আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। স্বৈরাচার সরকার লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ায় সবাইকে মুক্ত করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…