শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় জনি (২১) নামে ১ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা  অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করে। একই মামলায় আরেকটি ধারায় ৩ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেন আদালত।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে উত্তর চাঁদপুর গ্রামের মোবারক আলীর ছেলে জনি আলী। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, গত ২০২২ সালের ২০ মার্চ রাতে শাহবাজপুরের নলডুবরি এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ৬০ গ্রাম হেরোইন ও ৯৭৫ পিচ ইয়াবাসহ জনিকে আটক করে র‌্যাব। ঘটনার দিনই চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের এসআই তারিফুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই মেসবাহুল হক তদন্ত শেষে ২০২২ সালের ২৬ জুন জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

পরবর্তীতে মামলার দীর্ঘ শুনানী ও সাগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন। আদালতের রায়ে উল্লেখ করা হয় দুটো সাজা এক সাথে চলবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন