সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ২ জনের যাবজ্জীবন

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজন কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৪ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ রবিউল ইসলাম দণ্ডিতদের অনুপস্থিতিতে (পলাতক) এ রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে খালাস দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়ার আব্দুস সালাম (৩৫), রফিকুল ইসলাম (৩০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানায়, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘর এলাকায় একটি ট্রাকের গতিরোধ করে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় হাতেনাতে আটক হয় সালাম ও রকিফুল। এ ব্যাপারে ওই দিন সদর থানায় মামলা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মাদকদ্রব্য কার্যালয়ের উপপরিদর্শক ফজলুল হক মামলার অভিযোগপত্র জমা দেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৪৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

৯ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১২ ঘন্টা ২০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…