বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের একটি মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড, সেইসাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে বিশেষ ট্রাইবুনাল-২।


বৃহস্পতিবার (১৩জুন) দুপুরে ট্রাইবুনালের বিচারক মো: রবিউল ইসলাম দন্ডিতদেও উপস্থিতিতে আদেশ দেন। দন্ডিতরা হল- ইসলামপুর তেররশিয়া মোকসেদমন্ডলপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মেসবাহুল হক (৩৯) ও সূর্যনারায়নপুর মন্ডলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৮)।

মামলা চলাকালে এক আসামী দন্ডিত রবিউলের ছোটভাই আবু হুরায়রা বাবু মারা যায় ও অপর আসামী মহারাজপুরের ভাগ্যবানপুর মন্ডলপাড়ার গোলজার মন্ডলের ছেলে কামাল আলীকে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, ২০২০ সালের ১২ এপ্রিল মহারাজপুরের জোড়বকুলতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ সিলযুক্ত চটের বস্তা থেকে প্লাষ্টিকের বস্তায় ভরার সময় ৩০০ বস্তাভর্তি ১৫ টন চাল সহ গ্রেপ্তার হয় মেসবাহুল ও রবিউল। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়  মামলা করেন ডিবির উপ-পরিদর্শক আবদুল্লাহ জাহিদ। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপ-পরিদর্শক আসগার আলী ২০২০ সালের ২৯ জুলাই অভিযোগপত্র জমা করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…