বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১জনের কারাদণ্ড

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মাসুদ (৪৩) নামের একজনকে কারাদণ্ড দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল-২। গতকাল দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রবিউল ইসলাম এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত বুল্লু ওরফে ভুলুর ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা জেলার সদর উপজেলার মহানন্দা সেতুর বারঘরিয়া গোল চত্বরে তল্লাশী অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ মাসুদকে আটক করা হয়। ওইদিনই বিজিবির হাবিলদার বিজয় ভট্টাচার্য বাদী হয়ে সদর থানায় মাসুদকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা (এলআই বিজিবি) এসআই আখের আলী তদন্ত শেষে ২০১২ সালের ২১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল-২ মাসুদকে অস্ত্র আইনে ১৯-এ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৯-এফ ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দুটি সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন ট্রাইব্যুনাল।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…