রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তালা ভেঙে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিলেন নেতাকর্মীরা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙছেন নেতাকর্মীরা ছবি: সংগৃহিত

নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আড়াই মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের গেটে থাকা তালা ভেঙে ফেলেন তারা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা। কার্যালয়ে প্রবেশ করে রিজভী বলেন, আড়াই মাস পর আমরা তালা ভেঙে আমাদের প্রিয় কার্যালয়ে ঢুকলাম।

গত ২৮ অক্টোবর আমাদের মহাসমাবেশের দিন নারকীয় তাণ্ডব চালিয়ে আমাদের সমাবেশ পণ্ড করে দেয়। এরপর পুলিশ আমাদের কার্যালয়ে তালা মেরে রাখে। এত দিন কাউকে প্রবেশ করতে দেয়নি তারা। এখন আমরা কার্যালয়ে প্রবেশ করেছি। এখন ধোয়ামোছার কাজ করবো।

এর আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সমাবেশ পণ্ড হলে বিকাল থেকেই দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এরপর থেকে গেটে তালা ঝোলানো দেখা গেছে। আড়াই মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতারা।

  ২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের তিন দিকে ‘ডু নট ক্রস: ক্রাইম সিন’ ফিতা টানিয়ে দিয়ে আলামত সংগ্রহ করে। এরপর থেকে সেখানে সবসময় অবস্থানে ছিল পুলিশ।

তবে বিএনপির কার্যালয় তালা মারার প্রসঙ্গে গত ১৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, ‘আমরা বিএনপির কার্যালয়ে তালা মেরে রাখিনি। তাদের কার্যালয়ে তারা যেকোনও সময় আসতে পারবে। এতে আমাদের কোনও বাধা নেই। তবে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে।’

এর পরিপ্রেক্ষিতে পরদিন ১৫ নভেম্বর সকালে বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন বিএনপি কার্যালয়ের সামনে কয়েকজন কর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে পল্টন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শোভাযাত্রায় বিএনপির পক্ষ থেকে কার্যালয়ের সামনে থেকে বড় শোডাউন করা হলেও কার্যালয়ের তালা খোলার কোনও চেষ্টা করেননি দলের নেতাকর্মীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…