রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষ, ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী তিস্তা ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চারজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার সকালে জয়দেবপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

এদিকে এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।

ঘটনাস্থলে এসে দেখি টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

আপনারা জানেন যে প্রতি শুক্রবার এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বন্ধ থাকে। ফলে এই ট্রেনে তেমন কোনো যাত্রী ছিল না।

এই ট্রেন দুটির চালক ও সহকারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রেনের বগিতে কোনো যাত্রী আছে কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কর্মীরা প্রত্যেকটি বগিতে গিয়ে দেখছে কোনো যাত্রী আছে কিনা।

এখন পর্যন্ত ট্রেনের বগিতে কেউ আটকে আছে কিনা এমন কোনো খবর আমরা পাইনি। তবে উদ্ধার কাজ চলমান চলমান রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…