বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রোহিঙ্গা যুবকের পেটে মিললো ৩ হাজার পিস ইয়াবা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

গাজীপুরের গাছা থানা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ২ হাজার ২৮০টি রোহিঙ্গা যুবক তার পেটে বহন করে এনেছিল।

গ্রেপ্তার ফয়জুল ইসলাম (৩৩) কক্সবাজারের উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নাজির হোসেনের ছেলে। শুক্রবার রাতে জিএমপির গাছা থানার শরীফপুর এলাকার মৃধা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজার থেকে টঙ্গীতে নিয়ে আসছিল। এ বিষয়ে গাজীপুর মহানগর ডিবি পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন জানান, ফয়জুল ৬০ পিস করে ইয়াবা ট্যাবলেট পলিথিনের পোটলা করে গিলে খেয়ে পেটের ভিতর বহন করে নিয়ে আসতো। পরবর্তীতে পায়খানা করে ওই ইয়াবাগুলো বের করতো।

তিনি জানান, এবার ৩৮ পোটলা ইয়াবা পেটে বহন করে গাজীপুরে শরীফপুরের নাজমুলের বাসায় এসে অবস্থান করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় নাজমুল পালিয়ে গেলে ধরা পড়ে ফয়জুল। অভিযানে ফয়জুলের পেটে করে আনা ২ হাজার ২৮০ পিস এবং ঘর তল্লাশি করে ২ হাজার ৭২০ ইয়াবা উদ্ধার হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…