রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঢাকা-চেন্নাই রুটে সরাসরি বিমান চলাচল শুরু

সংগৃহীত

নিউজ ডেস্ক

ঢাকা-চেন্নাই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। সপ্তাহের প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার থাকছে তিনটি ফ্লাইটের শিডিউল। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-চেন্নাই রুটের ফ্লাইট ভার্চুয়ালি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এরপর প্রথম ফ্লাইটের যাত্রীদের হাতে বোর্ডিং পাস তুলে দেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন।

পরে প্রথম ফ্লাইট চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যায় দুপুর ১২টা ৫০ মিনিটে। বিজি-৩৬৩ এই ফ্লাইটটি ভারতের স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে চেন্নাই পৌঁছে। বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিমান নতুন নতুন রুটে ফ্লাইট উদ্বোধনের মাধ্যমে আকাশপথের সেবা সম্প্রসারণ করছে। বিজয় দিবসের দিনে নতুন একটি রুটে এই উদ্বোধনের মাধ্যমে দেশের মানুষকে বিজয় দিবসের উপহার দেওয়া হলো। ’তিনি বলেন, ‘চেন্নাইয়ে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসাসেবা নিতে যায়।

তাদের কথা চিন্তা করেই এই রুটে নতুন ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমান এয়ারলাইনস এই রুটে যাত্রীসেবায় এক নম্বর হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ ভারতের বন্ধুত্ব যেকোনো সময়ের চেয়ে ভালো চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…