রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বারী-১২ জাতের বেগুন চাষে কৃষক শফিকুলের বাজিমাত

ছবি: নাচোল প্রতিনিধি

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বারি বেগুন-১২ চাষ করে বাজিমাত করেছেন নাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়ার কৃষক শফিকুল ইসলাম। ব্যতিক্রমী বেগুন চাষের মাধ্যমে এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। দেখতে লাউয়ের মতো, আকারে বেশ বড় ও খেতে সুস্বাদু এ বেগুন চাষে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।

নাাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়ার কৃষক শফিকুল ইসলাম বারি বেগুন-১২ এর চাষ করছেন। তিনি ১০কাঠা জমিতে এ বেগুন চাষ করেছেন। প্রত্যেকটি গাছেই ফলন এসেছে।তিনি জানান,এ বেগুনগুলো দেখতে সবুজ এবং এতটাই বড়, মনে হবে অনেকটা লাউয়ের মতো। যেখানে অন্য বেগুনের দাম কেজিতে ২৫ টাকা সেখানে বারি বেগুন-১২ এর পাইকারী দাম ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। এখন পর্যন্ত গাছে কোন রোগ-বালাই বা পোকা-মাকড়ের আক্রমণ নেই বলে জানান। এ পর্যন্ত ৭০/৮০হাজার টাকার বেগুন বিক্রি করেছেন বলে জানান।তিনি আরো বলেন,আমার বেগুন ক্ষেত এলাকায় বেশ সাড়া ফেলেছে। বড় আকারের বেগুন দেখতে কৃষকরাও ভিড় করছেন। আগামীতে এখান থেকে বীজ সংগ্রহ করে এ জাত চাষের ইচ্ছার কথা জানান তারা। এমন আরো একাধিক কৃষক বারি-১২ জাত চাষে আগ্রহের কথা বলেন।

নাচোল উপজেলা কৃষি অফিসার সোহেল আকরাম জানান,গত বছর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক স্যারের মাধ্যমে প্রথমে এ জাতটির সাথে পরিচিত হই। পরে নাচোল উপজেলার কৃষি অফিসারের দায়িত্ব পেলে এ এলাকায় বারি-১২বেগুন জাতের সম্প্রসারণের পরিকল্পনা গ্রহন করি,সেখান থেকেই এ বছর নাচোল উপজেলার চাঁনপাড়ায় কৃষক শফিকুলকে চারা এনে দেই। শফিকুল ইসলাম এ বেগুন চাষে সফলতা এনেছেন।নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার এ বেগুনের নমুনা দেখে কৃষকদের এ বেগুন চাষে উৎসাহ প্রদান করেছেন।

তিনি আরো বলেন,বারি-১২বেগুনের প্রতিটি ওজন ১কেজি ২০০গ্রাম থেকে ১কেজি।আগামীতে এটি উপজেলায় আরও সম্প্রসারিত করা হবে। তবে এ জাতটি চাষ করলে পাখির জন্য নেট দিতে হবে কারণ সুস্বাদু ও নরম হওয়ায় পাখির জন্যও খুব প্রিয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…