রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদ বন্দরে জেলার সর্বোচ্চ করদাতাকে সংবর্ধনা

ছবিঃ

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতাকে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রি।

শনিবার দুপুরে উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। ২০২২-২০২৩ অর্থবছরে এলিন ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব একরামুল হক জেলায় সর্বোচ্চ কর প্রদান করায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স এন্ড কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ।

এ সময় তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দরের বৈধ পথে যেন অবৈধ মালামাল না আসতে পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে।

সোনামসজিদ স্থলবন্দরের সব ধরণের চাঁদাবাজি বন্ধ করতে হবে। এখানে যে হোক না কেন চাঁদাবাজি বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। চাঁদাবাজি রুখতে না পারলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। বৈধ পথে অবৈধ মালামাল আসলে স্থলবন্দরের ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবে।

তিনি আরো বলেন, স্থলবন্দরের সীমানা আরো এক কিলোমিটার রাস্তা বৃদ্ধি করতে চাই, যেন স্থলবন্দরের সীমানা বৃদ্ধির সাথে সাথে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। এ সময় উপস্থিত ছিলেন, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, চেম্বারের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক মফিজ উদ্দিন, আব্দুল আওয়াল, নাজিবুর রহমান, সাবেক পরিচালক বাহারাম আলী, এম কোরাইশী মিলু, শহিদুল ইসলাম শহিদ, সদস্য মনিরুল ইসলাম, আইনুল হক, সেলিম রেজা ও আরিফ উদ্দিন ইতি প্রমুখ। 

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…