সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

একদিনের ব্যবধানে আরও কমলো সোনার দাম

ফাইল ছবি

নিউজ ডেস্ক

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। এবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার ৬৩০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে।

এদিন বিকেল ৩টা ৫০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সমিতিটি। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯২ হাজার ৯১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৪ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে,গতকাল বুধবার (২৪ এপ্রিল) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৯ টাকা কমিয়ে ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা করা হয়।

এ এপ্রিলেই দাম সমন্বয় হয়েছে ৮ বার করেছে বাজুস। আর ৮ দিনের ব্যবধানে দেশের বাজারে ৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে সমিতিটি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…