রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভরিতে আরও প্রায় ২ হাজার টাকা কমলো স্বর্ণের দাম

ফাইল ছবি

নিউজ ডেস্ক

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এদিন ২২ ক্যারেটের একভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালোমানের একভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা। এ নিয়ে চলতি মাসে প্রথম ও টানা অষ্টম দফায় কমল স্বর্ণের দাম। এই সময়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১০ হাজার ২৬৫ টাকা কমেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।

শুক্রবার (৩ মে) থেকে এ দাম কার্যকর করা হবে। স্বর্ণের দামের পতন থামছেই নাস্বর্ণের দামের পতন থামছেই না এর আগে গত ৩০ এপ্রিল এবং তার আগে ২৯ এপ্রিল ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল সাত দফা সোনার দাম কমানো হয়। ৩০ এপ্রিল ভালো মানের একভরি সোনার দাম ৪২০ টাকা কমানো হয়।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকাতে। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।

এরপর গত ২৩ এপ্রিল থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। এ নিয়ে চলতি বছর ১৮ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এছাড়া গত ১৫ দিনের ব্যবধানে দেশের বাজারে ১১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩ বার দাম বেড়েছে এবং ৮ বার কমানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…