রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


মো:সামিরুল ইসলাম

"দুনিয়ার মজদুর, এক হও এক হও"—এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ (১লা মে) সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), গোমস্তাপুর উপজেলা শাখার(রেজিঃ নং- বি-১৯৭১) এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলার রহনপুর বাগদুয়ার পাড়া অফিসকার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ইমারত নির্মাণ কাজের সাথে যুক্ত শত শত শ্রমিক তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, সভাপতি মো: সায়েদ আলী, সাধারণ সম্পাদক, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক তাজামুল হক তজু,কার্যকারী সদস্য আকতারুজ্জামান, সদস্য নাজিম আকতার মাসুম,সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন:শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের অধিকার নিশ্চিত করতে হবে।নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি প্রদান করতে হবে।

নির্মাণ শ্রমিকদের পেশাগত ঝুঁকি মোকাবিলায় বীমা ও সরকারি সহায়তার দাবি জানানো হয়।ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর উপজেলা শাখার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, "ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নে মেরুদণ্ড হিসেবে কাজ করছে। আমাদের ঐক্যই আমাদের শক্তি।

আজ আমরা শপথ নিচ্ছি, সকল প্রকার শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ইনসাব রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।

"বক্তারা মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং ইনসাব-এর পক্ষ থেকে সকল শ্রমিককে মে দিবসের বিপ্লবী শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ দেশ-জাতির সমৃদ্ধি কামনা ও মৃত্যু শ্রমিকদের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…