রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

ফাইল ছবি

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। গত সোমবার স্পট মার্কেটে সর্বোচ্চ রেকর্ড দামের পর নিম্নমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজার। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকেরা সুদহার কমানোর বিষয়ে সতর্কতা অবলম্বনও দাম কমার অন্যতম কারণ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। আউন্সপ্রতি এর মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৪২১ ডলার ৭০ সেন্ট। আমেরিকার ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমেছে। গতকাল প্রতি আউন্স স্বর্ণ কেনাবেচা হয়েছে ২ হাজার ৪২১ ডলার ৭০ সেন্টে। সোমবার স্পট মার্কেটে আউন্সপ্রতি স্বর্ণের দাম ছিল ২ হাজার ৪৪৯ ডলার ৮৯ সেন্ট।

স্বর্ণের দাম কমার বিষয়ে মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা স্টোনএক্স বিশ্লেষক রোনা ও’কনেল জানান, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, ব্যাংকিং সমস্যাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে বিশ্ব। এ ছাড়া বছরজুড়েই চলছে বিভিন্ন দেশের নির্বাচন। এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে ওঠানামা স্বাভাবিক।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল। ফেড সুদহার কমাতে পারে এ প্রত্যাশায় ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছিল আন্তর্জাতিক স্বর্ণের বাজার।

সামনে আমেরিকার ভোক্তা মূল্যস্ফীতির ডেটা প্রকাশ করার কথা রয়েছে। মূল্যস্ফীতির তথ্যের ওপর নির্ভর করছে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর এ সিদ্ধান্ত। আর ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদহার কমাতে পারে এমন প্রত্যাশা করছেন স্বর্ণের বাজারে বিনিয়োগকারীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…