রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশ ব্যাংক ব্যর্থ: সাবেক গভর্নর সালেহউদ্দীন

ফাইল ছবি

নিউজ ডেস্ক

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দীন আহমেদ। তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখন সমবায় সমিতির মতো কাজ করছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এতো ভালো করছে যে, সবকিছু করতে গিয়ে লোকের ১২টা বাজতেসে। প্রথমত হলো সুশাসনের অভাব। সোজা কথা। এখন ব্যাংকের মালিক, রাজনীতিবীদ, ব্যবসায়ী একাকার হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশে এমন নেই। আমাদের দেশে যারা ব্যাংক ওউন করবে, তারাই তো চালাবে সব।

সভায় মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক জানান, ইসলামী ব্যাংকগুলোর মালিকানা বদলের পর তাদের সূচকগুলো নিম্নমুখী হয়। আলোচকরা বলেন, বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের মতে, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ব্যাংক পরিস্থিতির উন্নতি হবে না।

সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তন, সংকট আরও বাড়াচ্ছে। সংকট সমাধানে তাদের পরামর্শ অস্থায়ী ব্যাংকিং কমিশন গঠনের। পূর্ব প্রস্তুতি ছাড়া ব্যাংক একীভূত করার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের দূরদৃষ্টির অভাব দেখছেন আলোচকরা। তারা বলেন, ২০২৬ সালের জুনের মধ্যে খেলাপী ঋণ ৮ শতাংশে নামাতে ব্যাংক খাতে ব্যাপক সংস্কার জরুরি।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান বলেন, ‘ব্যাংকের যে ইন্সপেকটর মাঠে গিয়ে যে কাগজ প্রক্রিয়া করে দেয় হি ক্যান লিড পার্মানেন্ট ড্যামেজ ইন দ্যা সিস্টেম। এটা আমরা ওভারলুক করি বা পারি না ফলো করতে। ওখানে যদি শাস্তির ব্যবস্থা করা হতো আন্ডার ডিউ প্রসেস তাহলে হয়ত এই প্রবণতাটা কিছুটা কমার সম্ভাবনা ছিল। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাজনৈতিক একটা শক্ত সমর্থন থাকবে। সেই কমিটি তিনমাস কাজ করে কিছু রোড ম্যাপ দেবে এবং সেটাকে পরবর্তীতে একেবারে সময় সময় ফলোআপ যাতে করা হয়।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…