সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পেট্রল-অকটেনে লিটারে দাম বাড়ল আড়াই টাকা

ফাইল ছবি

নিউজ ডেস্ক

দেশের বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে দেখা যায়,  ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের দাম বর্তমানের চেয়ে বেড়েছে। 

এবার ডিজেল ও কেরোসিনের বিদ্যমান দাম লিটারপ্রতি ১০৭ টাকা থেকে ০.৭৫ টাকা বাড়িয়ে ১০৭.৭৫ টাকা, পেট্রোলের বিদ্যমান দাম লিটারপ্রতি ১২৪.৫০ টাকা থেকে ২.৫০ টাকা বাড়িয়ে ১২৭.০০ টাকা এবং অকটেনের দাম লিটারপ্রতি ১২৮.৫০ টাকা থেকে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১৩১.০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করছে। তারই ধারাবাহিকতায় প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে এবার নতুন দাম নির্ধারণ করে দেওয়া হলো। এ দাম ১ জুন (শনিবার) কার্যকর হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সমন্বয়ের পরেও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯০.৭৬ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১২৫.৭০ টাকায় এবং পেট্রোল ১০৩.৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৩.৯৬ টাকায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে লিটারপ্রতি যথাক্রমে প্রায় ১৭.৯৫ টাকা ও ১৬.৯৬ টাকা বেশি। 

এর আগে গত মাসেও বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নতুন দাম নির্ধারণ করা হয়, যা আগের মাসের চেয়ে বেশি ছিল। এরও আগে ৩১ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে বহুল ব্যবহ্নত ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…