সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রবাসী আয়: ১৭ দিনে এলো ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রবাসী আয় কমে গিয়েছিল ব্যাপকভাবে। গত ৫ আগস্ট ছাত্র-জনতা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর এ আয়ের ধারা বাড়তে থাকে।

চলতি মাসের ১৭ দিনে ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, আগস্টের ১৭ দিনে দেশে প্রবাসী আয় আসে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। মাসের প্রথম তিনদিনে দৈনিক ৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার এসেছে। ৪ থেকে ১০ আগস্ট দৈনিক এসেছে ৫ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫৭ ডলার; তৃতীয় সপ্তাহে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৯ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৮৬ ডলার।

এ কয়দিনে ১৭ দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে বেশি। এমনকি ২০২৩ সালের আগস্ট মাস থেকেও বেশি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…