রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আবারও উত্তপ্ত আশুলিয়া শিল্পাঞ্চল, ৯০ কারখানা বন্ধ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। অজানা রহস্যে বিক্ষোভের মুখে আজ সোমবারও (৯ সেপ্টেম্বর) ৯০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদারের মাধ্যমে ইপিজেডসহ অন্যান্য পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

দুপুরে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

শিল্প পুলিশ জানায়, সোমবার সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে পড়েন। এ ঘটনার পর শ্রমিক বিক্ষোভের মুখে অন্তত ৯০টি কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেন কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) আশুলিয়া শিল্পাঞ্চলে নানা দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে কমপক্ষে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকলেও নিউএইজ, আল মুসলিমসহ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কারখানার মধ্যেও শ্রমিকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে মালিকপক্ষ আলোচনা করলেও আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসব কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…