রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পেঁয়াজ রফতানিতে শর্ত শিথিল করল ভারত


নিউজ ডেস্ক

প্রায় ১০ মাস ধরে চলা পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞার পর সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রফতানির ওপর আরোপিত ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে নতুন এই শুল্ক কার্যকর হয়েছে বলে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্যের শর্ত প্রত্যাহারের কয়েক ঘণ্টার পরেই অর্থ মন্ত্রণালয় শুল্ক কমানোর নির্দেশ জারি করে। এর ফলে পেঁয়াজ রফরানির ক্ষেত্রে প্রতি টনের সর্বনিম্ন ৫৫০ ডলার মূল্যের শর্তও তুলে নেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ এখন ব্যবসায়ীদের পেঁয়াজ রফতানির ক্ষেত্রে যেকোনো মূল্যে বিক্রি করার অনুমতি দিয়েছে। মহারাষ্ট্র রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে পেঁয়াজ রফতানি বাড়বে এবং স্থানীয় কৃষকরা লাভবান হবেন বলে ধারণা করা হচ্ছে।

অনাবৃষ্টির কারণে পেঁয়াজের অভ্যন্তরীণ সংকটের আশঙ্কায় গেত ডিসেম্বরে ভারত রফতানি নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে কূটনৈতিক অনুরোধে কিছু চালান অনুমোদন দেওয়া হয়। তবে উচ্চমূল্য থাকা সত্ত্বেও রফতানি বন্ধ থাকায় কৃষকরা অসন্তুষ্ট ছিলেন। এখন সর্বনিম্ন রফতানিমূল্য তুলে দেওয়ার ফলে ভারতীয় কৃষকরা তাদের পণ্য বিশ্ববাজারে বেশি দামে বিক্রি করতে পারবেন। দিল্লি যখন রফতানি শর্ত কঠোর করেছিল, তখন মহারাষ্ট্রের কৃষকরা বিক্ষোভ করেছিলেন, কিন্তু সরকার সেই সময়ে রফতানি শর্ত শিথিল করতে চায়নি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…