রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৫০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে আইডিবি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশকে ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেওয়া হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক- আইডিবি’র রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সোলাইমান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সঙ্গে সচিবালয়ে নিজ দফতরে অনুষ্ঠিত বৈঠকের পরে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, আগামী ৩ বছরে বাংলাদেশকে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এটা একটা প্যাকেজের আওতায় দেওয়া হবে। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে।

অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ভৌত অবকাঠামোসহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে অর্থনৈতিক সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। তারা জ্বালানি, বিদ্যুৎ খাতেও সহায়তা করবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা।

উপদেষ্টা জানিয়েছেন, সাইক্লোন সেন্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে বিনিয়োগ করতে চায় আইডিবি।

জানা গেছে, ২০২৬ সালের মধ্যে তিন বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ৪-৫ বিলিয়ন বা ৪-৫'শ কোটি ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…