বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোদাগাড়ীতে এবি পার্টি প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি


রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী নির্বাচনী সমাবেশ করেছেন।শুক্রবার (২৮ নভেম্বর,২০২৫) গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন বলিয়া ডাইং এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। এই সময় তিনি সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। 

তিনি তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই”। 

অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।


নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, আমি নির্বাচিত হলে অত্র অঞ্চলের শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠা করা হবে। গোদাগাড়ী তানোরের প্রতিটা সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে। জুলুম নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে ইনশা আল্লাহ। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তানোর-গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে সামাজিক সংগঠন। আঞ্চলিক উৎপাদিত ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। বিশেষ করে অত্র অঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করে এই অঞ্চলের ১০০% দারিদ্রমুক্ত সমাজ উপহার দেওয়া হবে। আপনাদের সহযোগিতা ও ঈগল মার্কায় ভোট চাই।

আরও বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুজ্জামান এবং মাস্টার ইবরাহিম। নির্বাচনী সমাবেশে এবি পার্টির নেতাকর্মী ও সমর্থকরা এবং গোগ্রাম ইউনিয়নের বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…