রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

যুবকদের দক্ষতা বৃদ্ধি করা হলে দেশের আরো উন্নয়ন সাধিত হবে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

কামাল সুকরানা

তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে যুবকদের সম্পৃক্তকরণ এবং তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় জেলা প্রশাসক বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সহযোগি সংগঠন কাজ করে যাচ্ছে।

যুবকরা যতো দক্ষ হবে, দেশ ততো উন্নততর হবে। প্রকল্পের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি বাস্তবায়ন করার উপর জোর দেন এবং আস্থা প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দানে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, ডেমক্রেসিওয়াচের কো-অর্ডিনেটর এস এম মঈন। এসময় তিনি প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা। এ প্রকল্পের মাধ্যমে জেলার যুব সমাজকে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক সানজিদা লিপি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা, আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম বাবু খান, নবজাগরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, প্রয়াসের জুনিয়র এ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং) আব্দুস সালাম প্রমুখ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…