রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান

গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেলে বিতরণ করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান

সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্যক কর্মসুচির আওতায় গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেলে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল বেলা রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন,উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদ সম্পাদক লুইস টুডু, আদিবাসী সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি শুভংকর সরকার প্রমুখ।

৫০ টি বাইসাইকেল ও প্রাথমিক পর্যায়ে ৩০০ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…